সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) ট্রেনে থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৫ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টা দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন পৌঁছালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে চেষ্টা করেছেন পিবিআই পুলিশ। তবে পরিচয় শনাক্ত করতে পারিনি।
পুলিশ সূত্রে জানা যায়, 'ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে নিহত অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে উঠেন। পরে ট্রেনে ওই ব্যক্তি ঘোরাফেরা করেন। এক পর্যায়ে ট্রেনের পাওয়া কার (ইঞ্জিন বগির) কাছে করিডোরে হঠাৎ করে পড়ে যান। পরে অন্যান্য যাত্রীরা নিহত ব্যক্তিকে মাথায় পানি দেন। নান্দিনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসার পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,'আমরা ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, নিহত ব্যক্তি তিনি ময়মনসিংহ থেকে ট্রেনে উঠেছিল। ওঠার পরে ট্রেনের ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এক পর্যায়ে ট্রেনের ভিতরে মাথা ঘুরে পড়ে যান ওই ব্যক্তি, যাত্রীরা বাঁচানোর চেষ্টা করেছিল। নান্দিনা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি মানসিক রোগী, তাঁর শরীর একদম রোগা। পিবিআই পুলিশ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করেছেন। তবে পরিচয় শনাক্ত করা যাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments