নারায়নগঞ্জ প্রতিনিধি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, জিয়া কিংবা শেখ মুজিব নয়, জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক। ধনতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় বিজয়ীরা সর্বদাই কোন একজন বিশেষ ব্যক্তিকে সবার উপরে সর্বেসর্বা রূপে রূপায়ণ করেন আর অপরদিকে উপেক্ষিত করা হয় দেশের কোটি কোটি মানুষকে। এই প্রচলিত ভ্রান্ত নিয়মের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে ব্যক্তি পূজাই প্রধান হয়ে ওঠে। তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি পূজারী ও দল কানাদের সীমাহীন আধিপত্য সৃষ্টি কারনেই '৬৯ থেকে '৯০ এবং '৯০ থেকে '২৪ এর সৃষ্টি হয়ে চলছে।
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
১৭ ডিসেম্বর সকালে শ্রম আদালতের সামনে অনুষ্ঠিত এ সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহিদুল আলম নান্নু, হাবিবুর রহমান আঙ্গুর, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, হেলিম সরদার, মোহাম্মদ আলী, খোকন রাজ, রোকসানা বেগম, সুমন হাওলাদার প্রমুখ।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments