সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ওপর জনমত গড়তে রাজশাহীর তানোরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালন্দ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
সমাবেশে জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
সমাবেশে তালন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নুর পরিচালনায় ও উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সীর সঞ্চালনায় অন্যদের মধ্যে, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লাসহ দলটির উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও তালন্দ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যকনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments