মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়াম্যান প্যানেল-১ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে সরকার বিভাগ, উপজেলা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ২২ জানুয়ারী ২০২৪ইং তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার।
এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে,উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এবং উপজেলা পরিষদের ১১ এপ্রিল ২০১৯ তারিখের ১ম মাসিক সভার স্বিদ্ধান্ত অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চেয়ারম্যান প্যানেল-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া পারভীন দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল-১ মোছাঃ আলেয়া পারভীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্বের চেয়ারম্যান পদত্যাগ করায় পদটি শূন্য হয়। পদটির কার্যক্রম চলমান ও গতিশীল রাখার কারনে আইনানুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম আমৃত্যু পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাব, এই আমার আশা।
উল্লেখ্য যে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল উক্ত চেয়ারম্যানের পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। আর সেই কারনে চেয়ারম্যান পদটিতে মোছাঃ আলেয়া পারভীন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments