স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের জনব্যয়কে যুক্তিসঙ্গত ও জবাবদিহিমূলক করতে হলে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত একটি কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ২৫তম আইসিএমএবি কনভোকেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অডিট প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো হিসাব ব্যবস্থাপনা ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সুপারিশ প্রদান করা। এসব সুপারিশের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো সম্ভব হয়।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যাঁ বুকুয়া (Jean Bouquot) তাঁর তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।
উপদেষ্টা সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। কনভোকেশন অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রায় ৩০০ জন ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য সনদ গ্রহণ করেন।
আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিএমএবির সাবেক সভাপতি, কাউন্সিল সদস্য, বিপুল সংখ্যক অ্যাসোসিয়েট ও ফেলো সদস্য এবং সরকারি ও করপোরেট খাতের অতিথিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments