ডেস্ক রিপোর্ট:অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। জীবন (৩২) ২। রনি (২৪) ৩। লিংকন (৩৫) ৪। নিয়াজ আনসারী (৪২) ৫। শিহাব (৩০) ৬। হৃদয় (১৮) ৭। রিমন (২২) ৮। রাজিব (২৩) ৯। রাজু (২৫) ১০। আলামিন (২৩) ১১। আরমান (২৫) ১২। সূর্য (২৮) ১৩। চাঁদ মিয়া (৩১) ১৪। মনির হোসেন (২৬) ১৫। রাজু (৩৫) ১৬। সুমন (২৮) ১৭। মমিনুর (৪২) ১৮। শাহিদ ইসলাম (২৫) ১৯। মাসুম (৩০) ও ২০। সেলিম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments