সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতি গুলোতে অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। অভিযানে পৃথক দুটি সমবায় সমিতি থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (১৩ মার্চ) উপজেলার বালিজুড়ী বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শতদল সমবায় সমিতি থেকে তিন জন এবং নবদ্বীপ সমবায় সমিতি থেকে তিনজনকে আটক করা হয়। জানা গেছে, মাদারগঞ্জে শতদল সমবায় সমিতির কর্মচারী বাদল খন্দকার, শিমুল হোসেন, ও নাজমুল হোসেন এবং নবদ্বীপ সমবায় সমিতির কর্মচারী ওয়াসিম আকরাম, খন্দকার শ্যামল, রাসেল মিয়া।
স্থানীয়রা বলেল, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির নামে উপজেলা সমবায় অফিস থেকে লাইসেন্স নিয়ে গ্রাহকের হাজার হাজার কোটি টাকার আমানত নিয়ে সমিতি’র নিজস্ব তহবিল ভারি করে। পরে সমিতি গুলোতে গ্রাহকের গচ্ছিত আমানতের টাকা ফেরত চাইলে নানান তালবাহানা শুরু করে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলার গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে বেশ কয়েক জনকে আটক করে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments