ডেস্ক রিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর নেই। শুক্রবার (০৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠান রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব এতথ্য জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। স্ত্রী, এক ছেলে., দুই মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, ফুসফুসের সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভূগছিলেন।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দোজা চজৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন।তার বাবা এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রীসভার সদস্য ছিলেন।
বু. চৌধুরী ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন। তিনি ১৯৭৯ সালে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে প্রথম সংসদ সদস্য হন এবং মন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন। ১৯৯১ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরো সংসদ উপনেত হন। ১৯৯৬ সালে সংসদে বিরোধীদলীয় উপনেতা নিভৃাচিত হন তিনি। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং জামাত-বিএনপি জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন।
বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারেন ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতি থেকে ইস্তাফা দেন তিনি।
২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেছিলেন।
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
সব মন্তব্য
No Comments