স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ দেশ জাতির সেবা করার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে। যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য মুক্তিযুুদ্ধ হয়েছিলো, সে চেতনাকে পদদলিত করে এরা ক্ষমতায় এসেই গণতন্ত্রের টুটি চেপে ধরে। এগুলো তাদের চিরাচরিত স্বভাব।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্যামপুর ও কদমতলীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনের তত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী মীর হোসেন মীরু, জূম্মন মিয়া চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা আ ন ম সাইফুল ইসলাম, জাফর আহমেদ, রবিউল আলম দিপূ, আলমগীর খান লিপু, সেলিম রেজা, হাজী ইউসুফ, খোকন মেম্বার প্রমুখ।
সালাম বলেন, আওয়ামী লীগ ওয়াদা বরখেলাপকারী দল। এরা ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা জনগণকে ধোঁকা দিয়েছে। সে চাল আজ ৮০ টাকা। এরা উন্নয়নের কথা বলে। আসলে উন্নয়ন হয়েছে দলীয় নেতাকর্মীদের। গরীর আরো গরিব হয়েছে। আর সরকার দলীয় লুটেরা হয়েছে হাজার কোটি টাকার মালিক। ব্যাংক লুট করছে কারা? শেয়ার বাজার লুট করছে কারা? সবকিছুরই একদিন হিসেব দিতে হবে।
তিনি বলেন, সরকার খালি মাঠে গোল দিতে চায়। এরা চায় না বিএনপি নির্বাচনে আসুক। কারণ, নিরপেক্ষ নির্বাচন হলে দেশের অধিকাংশ এলাকায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাই তারা আগের মত যেনতেন নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এবার এ স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments