রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৮৮২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানকে আহবায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরীকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর এ এডহক কমিটি গঠন করা হয়। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. শীহাব উদ্দিন আহমেদ,পৌর জামায়াতের আমীর মো. কাওছার হোসেন ও লাইব্রেরিয়ান আ.সোবাহানকে কমিটিতে সদস্য করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো.বায়েজিদুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এদিকে প্রায় দেড়শত বছরের ঐতিহ্যবাহী বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর নবগঠিত কমিটির আহবায়কসহ নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments