দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নাসির টোব্যাকোর শ্রমিক-কর্মচারীদের বেতন ও মজুরী পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের সামনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শত শত শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন ও মজুরীর দাবিতে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বিকেল ৪চার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় ৪ মাস আগে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও মজুরী পরিশোধ না করে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজ বন্ধ ঘোষনা করেন কতৃপক্ষ। শনিবার কর্মহীন শ্রমিকরা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের ডিজিএম খাজিমুল বাসারের কাছে বকেয়া বেতন পরিশোধের দাবি জানালে তিনি নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পনিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments