ডেস্ক রিপোর্ট: গণফোরাম প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এক যৌথ বিবৃতিতে দেশের সংকটকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরীহয়েছে। তিনি বলেন কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেনো এই রক্তস্নাত বিজয় মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
তিনি দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিবর্গ নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments