ডেস্ক রিপোর্ট :‘একটি গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার নীতি মেনে নেয়া যায় না’
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রামে ছাত্র-যুব ও নারীসমাজের প্রতিনিধিত্বকারী তিন সংগঠন। গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর সভানেত্রী নীতি চাকমা আজ বুধবার (৭ সেপ্টেম্বর ) সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে সভা
স্থগিতকরণের সিদ্ধান্তকে ‘পক্ষপাতদুষ্ট ও কায়েমী স্বার্থবাদী চক্রের পারষ্পরিক যোগসাজশের পরিণতি’ মন্তব্য করে তিন সংগঠনের নেতারা বলেছেন,‘একটি চিহ্নিত গোষ্ঠীকে সন্তুষ্ট করতে তা করা হয়েছে, যা
কখনই মেনে নেয়া যায় না।’
বিবৃতিতে তিন সংগঠনের নেতারা ভূমি কমিশনের ব্যাপারে এও প্রশ্ন তোলেন, ‘ক্ষমতাধর চক্রের ইঙ্গিতে ডাকা তথাকথিত হরতালের কারণে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ কমিশনের অপর
সদস্যদের বৈঠকে অংশগ্রহণ যদি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন নিশ্চিত করতে না পারে, তাহলে আগামীতে এ কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তিতে কী ভূমিকা রাখতে সক্ষম হবে?’
বিবৃতিতে তিন সংগঠনের নেতারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান ভূমি বিরোধকে আশির দশকে ফৌজী শাসকদের সৃষ্ট মন্তব্য করে আরও বলেছেন, ‘সংখ্যালঘু বান্ধব বলে জাহির করলেও আওয়ামীলীগ ফৌজী
শাসকদের গৃহীত পাহাড়ি বিদ্বেষী নীতিই অনুসরণ করে চলেছে। সে কারণে এত বছরেও ভূমি সমস্যা ঝুলে আছে এবং যত দিন যাচ্ছে তা জটিল আকার ধারণ করছে। পাহাড়িদের জাতীয় অস্তিত্ব ভূমির
সাথে যুক্ত, এজন্য বৃহত্তর আন্দোলন ছাড়া গতি নেই বলে তারা মন্তব্য করেন। ভূমি নিয়ে আগামীতে যে কোন জটিলতা বা সংকটের জন্য সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে বলেও তিন সংগঠনের নেতারা
হুঁশিয়ার করে দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments