আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ইয়ার কন্ডিশনারসহ আব্দুর রশিদ (৬০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে এসব ভারতীয় পণ্য জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় ওই এলাকার আব্দুর রশিদের বসতঘরে তল্লাশি চালিয়ে তার ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি ইয়ারকন্ডিশনার (এসি) উদ্ধার করে তা জব্দ করা হয়। একইসাথে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments