কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তান্ডবে ট্রলার থেকে পড়ে মো.হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এই দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দূর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো.বেল্লাল হোসেন কাজী। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
নিখোঁজ জেলে ভোলা জেলার চরফ্যাশনের চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি জেলে পেশার কারনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য বন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারের ইঞ্জিন চালক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এফবি তিমুল ফারজানার মালিক মো. বেলøাল হোসেন কাজী সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই নিখোঁজ জেলেকে উদ্ধারে জন্য ট্রলার নিয়ে সাগরে খোঁজখুজি অব্যহত রেখেছে। এছাড়া ওই জেলের স্বজনদের সাথে নিয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কোস্টগার্ড ও নৌ-পুলিশ নিখোঁজ জেলেকে খোঁজার চেষ্টা অব্যহত রেখেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments