তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ সাতক্ষীরার তালা উপজেলায় একই পরিবারের ৫ জন কে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঐ বাড়ির জামাই দেবাশীষ ঢালী (৩৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার খলিষখালী ইউনিয়নের ছোটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
আটক দেবাশিষ ঢালী খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের জগদীশ ঢালির ছেলে। অন্য দিকে আহতরা হলেন, দেবাশিষ ঢালী স্ত্রী পুস্প ঢালী (২২), শ্বশুর পঞ্চরাম বাছাড় (৫০), শাশুড়ি তপতি বাছাড়(৪২), দাদা শ্বশুর ভোলা নাথ বাছাড় (৭৫) ও বৈদ্যনাথ বাছাড় (৪০)। আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। এদিকে পঞ্চরাম বাছাড়ের শারিরীক অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি কাঞ্চন কুমার রায় জানান, প্রাথমিক ভাবে জানা গেছে পারিবারিক দাম্পত্য কলহ ও স্ত্রীর ওপর সন্দেহের জেরে এই কান্ড ঘটিয়েছে দেবাশিষ ঢালী। পুলিশ ঘটনাস্থল থেকে দেবাশিষ কে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায় জানান, ৮/১০ বছর পূর্বে খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের জগদীশ ঢালির পুত্র দেবাশীষ ঢালির সাথে তালার ছোটগাছা পঞ্চরাম বাছাড়ের কন্যা পুস্প ঢালির সঙ্গে বিবাহ হয়। তাদের বর্তমানে একটি সন্তান রয়েছে। বিবাহের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে। গত কয়েক দিন পূর্বে মেয়েকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় তার স্বামী। এদিকে স্ত্রীর অন্যের সাথে সম্পর্ক আছে সন্দেহের জের ধরে শনিবার রাতে জগদীশ ঢালীর পুত্র দেবাশিষ রাত ১১ টার সময় গাছা বাজারে আসে। ভোর রাত ৩ টার দিকে বাড়িতে ঢুকে এক পর্যায়ে নিজের স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের পাঁচ জনকেগাছ কাটা দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের আত্নচিৎকারে এলাকাবাসী ওএসে জামাই দেবাশিষ ঢালীকে বেধে ফেলে এবং পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জামাই দেবাশিষ কে আটক করে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments