রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ ( ওসি) মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার ইকরামুল আহাদ, সোনাবাহিনীর ক্যাপ্টেন শেখ জুবায়ের শুভ,বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ্ আলম মিঞা,সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম.উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন,উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত,পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল,বন্দর বাজার ব্যবসায়ী উজ্জ্বল কুন্ডু প্রমুখ। সমাবেশে বক্তারা বানারীপাড়া উপজেলায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার,জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ডালিম,সদস্য সচিব জাহিন খালাসী প্রমুখ। সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments