স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় দশম শ্রেণীর সনদপত্র ও প্রশংসাপত্র চাওয়ায় সুলতান আরেফিন অন্তর (২০) নামে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু এক ছাত্রকে বেধরক মারধর করানোর অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ডেমরার কোনাপাড়া মান্নান হাই স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এতে ওই ভুক্তভোগীর বাবা সামসুল আরেফিন জ্বিলানি বুধবার সন্ধায় যাত্রাবাড়ী থানায় অভিযুক্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন সাবেক ছাত্রসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে অন্তর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর বাবা সামসুল আরেফিন জ্বিলানি বলেন, কোনাপাড়ার মান্নান হাই স্কুল এন্ড কলেজ থেকে সদ্য এসএসসি পাশ করা আমার ছেলে অন্তর একাদশ শ্রেণীতে অন্যত্র ভর্তির জন্য ইচ্ছা পোষন করে যা ওই বিদ্যালয় কর্তৃপক্ষ মানছেনা। গত ১০/১২ দিন ধরে সনদপত্র ও প্রশংসাপত্র পাওয়ার আশায় ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের কাছে ঘুরতে হচ্ছে ছেলেটিকে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ডেমরার বাঁশের পুল এলাকায় আমার বাসা থেকে অন্তর আবারও ওই স্কুলে গেলে অধ্যক্ষ আজও ফিরিয়ে দেয় তাকে। এ সময় অধ্যক্ষ বলেন সভাপতি আসলে এসব দেওয়া যেতে পারে। পরে ওই স্কুলের মাঠে কয়েকজন অন্তরকে ক্রিক্রেটের বেট দিয়ে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় খবর পেয়ে আমি ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
তবে বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বলেন, মার্কসিট ছাড়া কোন সনদ বা প্রশংসাপত্র দেওয়ার নিয়ম নেই। ছেলেটিকে বেধরকভাবে মারা হয়েছে এটা সত্য, তবে এ মারধর আমি করিয়েছি এটি মিথ্যা। খেলাধুলা নিয়ে সাবেক ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করেছে যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments