ডেস্ক রিপোর্ট: পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)।
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।
উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদ মাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দিবে।
ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস রেখে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত তার বদলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। যা কখনোই কাম্য নয়।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।)
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments