ডেস্ক রিপোর্ট: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন আজ ১৭ অক্টোবর এক যুক্ত বিবৃতিতে মিরপুরে ব্যাটারি রিকশা আটক ও চালককে নির্যাতন কেন্দ্র করে স্থানীয় পুলিশ বক্স ভাংচুরের ঘটনায় ১৩ জন আটক ও ১১ জনকে ২ দিনের রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত চালক-মালিকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছে।এ চক্রে অবৈধ কার্ড ব্যবসায়ি, স্থানীয় মাস্তান ও একদল অসাধু পলিশ মিলে সিন্ডিকেট করে প্রতিদিন শ্রমিকের কষ্টার্জিত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্ত সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে মহাসড়ক ছাড়া সর্বত্র চলাচল করতে পারবে বলে আদেশ দেওয়ার পরেও সারাদেশে এ অবৈধ বানিজ্য বন্ধ হয়নি। সংগ্রাম পরিষদের বিগত ১০ বছরের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনকে লাইসেন্স প্রদান করার জন্য ইতোমধ্যে “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান নিয়ন্ত্রন নীতিমালা-২০২১” তৈরী এবং এর খসড়া চুড়ান্ত ও প্রাথমিকভাবে কয়েক লাখ লাইসেন্স ও নিবন্ধন
দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে। কিন্ত চালক এবং মালিকদের এই অবৈধ চাঁদাবাজ চক্রের কাছ তাদের মুক্তি মিলছে না, তারা জিম্মি হয়ে পড়েছে।তারা প্রায়শই ঢাকা শহরের বিভিন্ন রাস্তার অলি-গলি থেকে ধরে এনে মুল রাস্তায় চলছে বলে জোর করে অবৈধ টাকা আদায় করা হয়। এর বিরুদ্ধে চালক-মালিকদের দীর্ঘদিনের
ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে কিছু অনাকাংখিত ঘটনা ঘটেছে।কিন্ত এই অবৈধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করে রিকশা চালক-মালিকদের হয়রানি, গ্রেফতার ও রিমান্ড অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে অবৈধ চাঁদাবাজি বন্ধ, চিহ্নিত চাঁদবাজদের চক্রকে গ্রেফতার , আটক ১৩ জনের নিঃশর্ত মুক্তি ও ১১ জনের রিমান্ড বাতিল এবং থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান নিয়ন্ত্রন নীতিমালা-২০২১ এর খসড়া চুড়ান্ত করে ইজিবাইকসহ ব্যাটরিচলিত যানবাহনের লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট প্রদানের জোর দাবি জানান। অন্যথায় সারাদেশের ব্যাটারিচালিত
যানবাহনের সাথে যুক্ত ৫০/৬০ লাখ মানুষ তাদের জীবন-জীবিকা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments