ডেস্ক রিপোর্ট: আজ ২২ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে (৪র্থ তলা) স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক “মাতৃভাষা ও আমাই-এর বিভিন্ন প্রকাশনা বিষয়ক রেফারেন্স পদ্ধতি” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব ও ধারণাপত্র উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যাল ও ভাষা বিশেষজ্ঞ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, জনাব তাওহিদা জাহান, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. মোঃ সাহেদুজ্জামান, সহযোগী অধ্যাপক, বাংলা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাউশি, ঢাকা। কর্মশালায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments