স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ দেশের জ্ঞানী, শিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ মানুষকে হত্যা করেছে। হাজারো মানুষকে নির্যাতন করেছে। তারা শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। তারা দেশের সম্পদও লুট করেছে। তারা মুখে উন্নয়নের বুলি শুনিয়েছেন। মানুষের কাছে মুখ দেখানোর সৎসাহস তাদের নেই।
শনিবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ শহীদ নগরে ২৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
হামিদ বলেন, অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে। অবাধ এবং সুষ্ঠ নির্বাচন যেটি আটকে দেয়া হয়েছিল। শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছেন। মিডনাইট নির্বাচন করেছেন ভোটার শূন্য নির্বাচন করেছেন সেটির যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করার দরকার সেইটা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার প্রেতত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে শেখ হাসিনার গুনগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পস্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সকল পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সফিউদ্দিন আহমেদ সেন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনোয়ার হোসেন পিচ্চি, সদস্য সচিব মো. সুজন, লালবাগ থানা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ ইয়াকুব হোসেন, ছাত্রদলের আহবায়ক
আফতাব ইয়াকিন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি
আমিনুল ইসলাম আমিন, ২৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাসাদ্দেক হোসেন বাবলু, ২৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শ্যামল, লালবাগ থানা সাবেক সাধারণ সম্পাদক জিয়ার আলী তাইয়াব প্রমুখ।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments