স্টাফ রিপোটার: দুর্নীতি দমন কমিশনের করা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় দেশনায়ক জনাব তারেক রহমান ও উনার সহধর্মিণী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন ও আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ সভাপতি নাছির উদ্দিন নাছির,যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মূসা, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াদ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল রিয়াদ, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, এস এম হলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহম্মেদ,
ঢাকা কলেজের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, ঢাকা কলেজের সহ সভাপতি রাশেদুল আমিন,সহ সভাপতি প্রদীপ অধিকারী,যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন,সহ সাধারণ সম্পাদক শাহ পরাণ,ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হাসান,তিতুমীর কলেজের যুগ্ম সম্পাদক রিমু হোসেন,যুগ্ম সম্পাদক নোবেল আলম সূর্য, ঢাকা পলিটেকনিকের সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন,তেঁজগাও কলেজের সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান,নিউমার্কেট থানার যুগ্ন আহ্বায়ক সুমন,জহুরুল হক হলের ছাত্রনেতা সানি,এফ রহমান হলের ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য,মুহসীন হলের ছাত্রনেতা তানভীর,ঢাকা কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন ফয়সাল,মঞ্জুরুল ইসলাম,মুসলিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাজিমউদ্দিন,নাহিদ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে।মিছিলটি নাইটিংগেল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান আক্তারের সঞ্চালনায়,
সহ সভাপতি নাছির উদ্দিন নাছির বলেন,এক এগারোর অবৈধ সেনা সমর্থিত সরকারের আমলে বাংলাদেশের ১৮ কোটি জনগণের আশা আকাঙ্খার প্রতীক,চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ও উনার সহধর্মিণী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.জোবাইদা রহমানের নামে ২০০৭ সালে দুদক যে মিথ্যা মামলা দায়ের করেছিলো সেই মামলায় আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অবৈধ হাসিনার আজ্ঞবহ আদালত যে বিচারকার্য শুরু করেছে সেই বিচারকার্য যদি অনতিবিলম্বে বন্ধ না করা হয় জাতীয়তাবাদী ছাত্রদল এই মিথ্যা,বানোয়াট মামলার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান করবে।দেশনায়ক জনাব তারেক রহমান ও জোবাইদা রহমানের দেশে বিদেশে কোন সম্পত্তি নেই।তাই সরকারের আজ্ঞাবহ আদালতের উদ্দেশ্য বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলার বিচারকার্য বন্ধ করুন অন্যথায় ছাত্রদল আপনাদের বিচারের দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে।
এ সময় সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলেন,জনগণ আজ দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকে এই ভোট চোর ফ্যসিস্ট হাসিনাকে পতনের জন্য রাস্তায় নেমে এসেছে তাই এই অবৈধ হাসিনা তার আজ্ঞাবহ আদালতকে ব্যবহার করে দেশনায়ক জনাব তারেক রহমান ও উনার সহধর্মিণীর নামে মিথ্যা মামলার বিচারকার্য শুরু করেছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানিয়ে দিতে চাই এই মামলা হামালার খেলা যদি বন্ধ না হয় দেশের জনগণের অধিকার আদায়ের সমাধান জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথেই করবে।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments