স্টাফ রিপোটার: সাবেক মন্ত্রী ও রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার মিলন বলেছেন, গণতন্ত্রের অপরিহার্য উপাদান হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। আর যখন এই ভোট জনগণ দিতে পারে না, গণতন্ত্র তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
শনিবার বিকেলে রাজধানীর গাবতলি মাজার রোডে জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলপূর্বক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এসময় জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক রফিকুল হক হাফিজসহ জাতীয় পার্টির রওশন এরশাদ অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলন বলেন, স্বাধীনতার পর থেকেই একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত আছে। যার কারণে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই শাম্তিমত রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এরশাদকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো হয়েছে।
সাবেক এই মন্ত্রী বলেন, ১৯৯০ সালের পর থেকে দেখা গেছে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বড়দুটি দল মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এবারও সে-ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জাতি উৎকণ্ঠা মধ্যে আছে। এ অস্থির অবস্থা দেশে জনগণকে রক্ষা করতে হলে প্রয়োজন রাজনীতিতে সহবস্থান। আর এর উদ্যােগ সরকারকেই নিতে হবে। নতুবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য জাতি রাজনীতিবিদদের ক্ষমা করবে না।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments