ডেস্ক রিপোর্ট: গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আজ ২১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র ডাকে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে মজুরি বোর্ড গঠন এবং দ্রুত সময়ে নিন্মতম মজুরি ২০ হাজার টাকা ও অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণার দাবি জানানো হয়। কালক্ষেপণ করা হলে সারাদেশে কর্ম বিরতি ও সর্বাত্মক ধর্মঘটের হুশিয়ারি উচ্চারণ করেন সমাবেশের বক্তারা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসি’র উপদেষ্টা বর্ষীয়ান জননেতা মনজুরুল আহসান খান, আব্দুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, দুলাল সাহা, আকলিমা আক্তার ডলি, রাহাতুল্লাহ্ জাহিদ, মোহাম্মদ শাজাহান, অব্দুস সালাম বাবুল, নুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং জীবন ব্যয়ের নজিরবিহীন বৃদ্ধির মুখে দাঁড়িয়ে গার্মেন্ট শ্রমিকদের পক্ষে আর কোনোভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দেশের গার্মেন্ট শ্রমিকরা বিভিন্ন শিল্প এলাকায় স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। কিন্তু শ্রমিকদের বাঁচার মত মজুরির দাবির প্রতি সরকার ও মালিকপক্ষ কর্ণপাত করছে না। শ্রমিকদের আন্দোলন বিরুদ্ধে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও বাড়ি ভাড়াসহ জীবন যাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় গত প্রায় তিন বছর ধরে গার্মেন্ট শ্রমিকরা ২০ হাজার টাকা নিন্মতম মজুরির দাবিতে আন্দোলন করে আসছে। বর্তমানে বাজার এবং মুদ্রাস্ফীতির হার বিবেচনায় দাবিকৃত মজুরিও আজ অপ্রতুল হয়ে পরেছে। নেতৃবৃন্দ আরো বলেন, চলমান মজুরি আন্দোলন বেগবান এবং অভিন্ন দাবিতে অন্দোলন পরিচালনা করতে গার্মেন্ট শিল্পের অন্যান্য শ্রমিক সংগঠনসমূহের সাথে গার্মেন্ট টিইউসি আলোচনা চালাচ্ছে।
নেতৃবৃন্দ আরো, গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য অতীতে প্রতিবারই শ্রমিকদের কঠোর আন্দোলন, অনেক ত্যাগ শিকার এবং জুলুম-নির্যাতন ভোগ করতে হয়েছে। তার পরেও কখনোই শ্রমিকদের দাবির কাছাকাছি কিংবা তৎকালীন বাজারদর অনুযায়ী কোনমতে ‘বাঁচার মত মজুরি’ও আদায় হয়নি। প্রতিবারে গ্রেড চুরিসহ নানান কারসাজির মাধ্যমে শ্রমিকদের প্রকৃত আয় কমিয়ে দেয়া হয়েছে।
নিন্মতম মজুরি বৃদ্ধির পাশাপাশি সোয়েটারের পিসরেটসহ সকল গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধি করতে হবে বলে সমাবেশ থেকে দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ থেকে কাঁটাবন হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments