স্টাফ রিপোর্টার: আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক অভিনন্দন বার্তায়, শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আন্দোলনে গ্রেফতার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেছেন তিনি।
আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহবান আহবানও জানান গোলাম মোহাম্মদ কাদের।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments