ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার প্রবেশদ্বার ফুলতলা উপজেলার সবথেকে গুরুত্বপূর্ণ ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৪ টায় উপজেলার দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। দামোদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন মোড়ল, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, শহিদুল ইসলাম মোল্যা, আঃ রশিদ জমাদ্দার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এসকে মিজানুর রহমান, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। শেষে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments