রাহাদ সুমন,বরিশাল: আজ রোববার (২৬ অক্টোবর)
শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী । ১৮৭৩ সালের আজকের দিনে বরিশালে তাঁর জন্ম। সকলের কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে।
এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী।
ইংরেজি, গণিত, আইনসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন। শিক্ষা বিস্তারে অবদান তাঁর অনন্য সাধারণ।
ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ।
তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
ফজলুল হককে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে তিনি কথা বলেছেন।
মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ।
এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার সকালে ঢাকায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,কোরআনখানি ও দোয়া মাহফিল করা হবে।এ ছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে। রোববার সকালে শের -ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত
চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট , ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শের -ই- বাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের- ই- বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র, শের- ই- বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
সব মন্তব্য
No Comments