স্টাফ রিপোর্টার: আজ সকালে ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। আহত হয়েছে দুই শতাধীক। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প আঘাত হানে। এতে ঢাকাসহ আশপাশ এলাকায় ভাঙ্গন, ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থ নরসিংদীর মাধবদী।
জানাগেছে, ঢাকার বংশালে একটি বহুতল ভবনের রেলিং ধসে অন্তত ৩ জন পথচারী নিহত হয়েছেন। সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি নাজার করতে গিয়ে মারা যান। মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাকসুদ নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন।
নরসিংদীর পলাশে দেয়াল ধসে ৭৫ বলর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। নরসিংদীর সদরের গাবতলীতে বাড়ির সানশেড ভেঙে পড়ে ওম নামে ১০ বছরের এক শিশু মারা গেছে। একই ঘটনায় বাঁর বাবা দেলোয়ার হোসেন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি টিন শেটের বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সী এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।
নরসসিংদীতে ৫৫ জন আহত হয়েছে। এদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানীতে অর্ধশতাধীক আহত হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে লাফ আহত হওয়া ৭ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এছাড়া গাজীপুরে ১০ আহত হওযার খবর পাওয়া জানাগেছে।
উদ্ধার ও জরুরি সেবার কাজ দ্রুত শুরু করা হয়েছে। তবে ধ্বংসস্তুপ ও পুরাতন ভবনের নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments