কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাখাইন মহিলা মার্কেট এলাকাসহ বেড়িবাঁধের বাহিরে ও অভ্যন্তরে খাস জমিতে থাকা এসব অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। আগামী ২০ জানুয়ারি তিনদিন ব্যাপী কুয়াকাটায় বীচ কার্নিভাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বীচের সৌন্দর্য ফিরিয়ে আনতে এ উচ্ছেদ করা হয় বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments