মোঃ এমরান আলী রানা ( নাটোর) সিংড়া: নাটোরের সিংড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিংড়া হামিদিয়া মাদ্রাসায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উপস্থিত সকলের মধ্য থেকে হাত উত্তোলন পূর্ব সমর্থনের মাধ্যমে মুফতি মাসুম বিল্লাহকে সভাপতি ও মুফতি জাকারিয়া মাসউদকে সাধারণ সম্পাদক করে সিংড়া উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়া হাফেজ আবু বকরকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হুজায়ফাকে প্রচার সম্পাদক, হাফেজ মিজানুর রহমানকে সহকারী প্রচার সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাওলানা আকরাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলার সভাপতি শাইখুল হাদিস মুফতি আব্দুল্লাহ মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুজাজ্জাজ নাইম, অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোঃ হোসাইন আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ আব্দুল মমিন প্রমুখ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments