স্টাফ রিপাের্টার: পার্বত্য চট্টগ্রাম এলাকাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, সার্বিক উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ। তাই পার্বত্য অঞ্চলের মানুষের নিজস্ব ভাষায় শিক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, ভাষা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
আজ রবিবার রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রামের সংগঠন ‘জাবারাং কল্যাণ সমিতি (জাবারাং)’ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সংগঠনটির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা। জাবারাং-এর প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) মো. আনোয়ার হোসেন, ইউনেস্কো’র হেড অব এডুকেশন নোরিহিদে ফুরুকাওয়া, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ড. হরি পূর্ণ ত্রিপুরা, বিএনসিইউ প্রতিনিধি মো. তাজউদ্দিন, গণসাক্ষরতা অভিযানের তপন কুমার দাশ, প্লান ইন্টারন্যাশনালের ফারজানা মেহরিন, সেভ দ্য চিলড্রেনের মেহেরুন নাহার স্বপ্না, গ্রামীণ সাধারণ নেটওয়ার্কের সভাপতি যুব লক্ষণ চাকমা, নারী হেডম্যান এখিন চৌধুরী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের সমন্বয়কারী সঞ্জয় মজুমদার, সিডব্লিএফডি’র নির্বাহী পরিচালক ল্যাডলি ফায়েজ, বাংলাদেশ হেলথ ওয়াচ প্রতিনিধি মাসুদ আলম, উইভ সংস্থা’র নির্বাহী পরিচালক নাই ইউ প্রু মার্মা মেরী, দীঘিনালা ইউআরসি ইন্সট্রাক্টর মো. মাইনউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে যুগ্মসচিব আনোয়ার হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে, তাদের নিজস্ব ভাষায় শিক্ষা নিশ্চিত করতে হবে, তাদের ঐতিহ্য ধারন ও লালন করতে হবে। তিনি বলেন, এনজিও বিষয়ক ব্যুরো প্রান্তিক পর্যায়ের ছোট উন্নয়ন সংস্থার কথা বিবেচনা করছে। তাই এনজিওব্যুরো রেজিস্ট্রেশন ছাড়াই, ছোট স্থানীয় সংস্থাগুলি ডোনার ফান্ডেড প্রজেক্টে পার্টনার হিসেবে কাজ করতে পারবে। পার্বত্য এলাকার সংগঠনগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্মৃতিচারণ ও আলোচনা ছাড়াও অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র ‘জাবারাং: ৩০ বছরের পথচলা’ প্রদর্শিত হয়, যেখানে সংস্থাটির বহুভাষাভিত্তিক মাতৃভাষা শিক্ষা, টেকসই জীবিকা, যুব নেতৃত্ব বিকাশ এবং স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নে অবদানের চিত্র তুলে ধরা হয়। এছাড়া ৩০ বছর পূর্তি উপলক্ষে স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।
উল্লেখ্য, মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে জাবারাং-এর নির্বাহী পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত হন।
স্টাফ রিপোর্টার: সোমবার, ১১ মে সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে নগরীর অনেক সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থ ...
স্টাফ রিপোর্টার: মাতৃগর্ভে থাকা সন্তানের লিঙ্গ জানানো ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার, ১১ মে পর্যন্ত ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পড ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
সব মন্তব্য
No Comments