সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পুলিশের কর্মকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরার প্রয়াস থেকে জেলা পুলিশের তৈরি 'ভালবাসি জামালপুর' মিউজিক ভিডিও প্রকাশনার শুভ উদ্বোধন ঘোষণা করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমির বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে মিউজিক ভিডিও ও 'অভিশপ্ত আগষ্ট' নাটক মঞ্চস্থ হয়।
জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম, জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রমূখ।
বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, একটি অসাধারণ কাজ করেছে জামালপুর জেলা পুলিশ। এই কাজটি সারা বাংলাদেশের জন্য আইডল হতে পারে। আমি পুলিশ সুপার মহোদয়কে বলবো আপনি এই জেলা থেকে ট্রান্সফার হওয়ার পরেও যেন 'ভালবাসি জামালপুর' এর কার্যক্রম থাকে। আমরা ক্লিন জামালপুর, স্মাট জামালপুরের কাজ শুরু করেছি। আমরা জেলার প্রতিটি সেক্টরকে স্মাট করতে চাই।
উদ্বোধন শেষে পঁচাত্তরের ১৫ আগস্টে কলঙ্কিত অধ্যায় নিয়ে পুলিশ নাট্যদলের প্রযোজিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়। নাটকটিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অভিনয় করেন।
নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান( বিপিএম ও পিপিএম)। নাট্যরূপ ও নির্দেশনা দেন পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান।
জানা যায়, বাংলাদেশ পুলিশের পরিবেশনায় 'অভিশপ্ত আগষ্ট' নাটকটি সারা দেশে মোট ১৪০ বার মঞ্চায়িত হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments