ডেস্ক রিপোর্ট: গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ 'মহান বিজয় দিবস-২০২৫' উদযাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁও এ প্যারা জাম্পের আয়োজন করা হয়। বিজয়ের ৫৪ তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ হতে ভূমিতে অবতরণ করেন যা, এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁও এ অনুষ্ঠিত ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে পুরো উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়।
"Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)" ক্যাটাগরিতে এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে এবং অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে মর্যাদা লাভ করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবসকে বৈশ্বিক পরিসরে স্মরণীয় করে তোলা। এই কৃতিত্ব আমাদের জাতীয় ঐক্যের প্রতিফলন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও বিশ্বমানের পেশাদারিত্ব প্রমাণ করেছে, যা প্রতিটি বাংলাদেশির জন্য গর্বের বিষয়। লাল-সবুজের এই গৌরবময় অর্জন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামীর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments