আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৭৭৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার(৬নভেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)। পুলিশ জানায়, বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্য উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় ওই দলটির কাছে সংবাদ আসে যে, দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আটক করলেও আপেল নামে আরেক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম জানান,৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।নালিতাবাড়ী সার্কেল এ এসপি জানান এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments