নাটোর প্রতিনিধি : বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নাটোর এর উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লব পরবর্তী একটি জনকল্যানমূলক রাষ্ট্র বির্নিমানের জন্য জনবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রয়োজন।
তাই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে ছাত্র-জনতাসহ
বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সংক্রান্ত সুপারিশ প্রত্যাহার করা, উপসচিব পদে সকল কোটার অবসান ঘটিয়ে সকল ক্যাডারের সমন্বয়ে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উক্ত পদে নিয়োগ দান করা,সকল ক্যাডারের মধ্যে সমতা বিধান করার দাবি জানান।
তারা আরো বলেন,আমরা আশা করি জনপ্রশাসন সংস্কার কমিশন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে একটি জনকল্যাণমূলক জনপ্রশাসন পুনঃর্গঠন করবেন।
অন্যথায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহন করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কল্যাণ প্রসাদ, নাটোর আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. এ এইচ এম আনিসুজ্জামান , ডাঃ রাসেল প্রমুখ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments