স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। শুক্রবার বাদ আসর তার আশু আরোগ্য কামনায় হাই কোর্ট মাজারে ‘ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ’ আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য সন্তান বর্তমানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর আশুরোগ মুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া চান ঢাকা মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহা: বদিউল আলম, সাংগঠনিক মশিউর রহমান চপল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শামছুল আলম অনিক, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি হারুনুর রশীদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, আলী আকবর বাবুল, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, প্রচার সম্পাদক এরমান হক বাবু, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, উপ-ধর্ম সম্পাদক মো: আব্দুল হালিমসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
সব মন্তব্য
No Comments