স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান খলিল। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের খলিলকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।
শনিবার (২৫ মার্চ) পার্টি দফতর ঘেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য মোঃ খলিলুর রহমান খলিল ছাত্র জীবনে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহসভাপতি ছিলেন। পরবর্তীতে দীর্ঘ দিন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গেলো ১৮ জানুয়ারি ২০২৩ জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ খলিলুর রহমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments