রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় চেক জালিয়াতি মামলায় ২ লাখ টাকা জরিমানাসহ দুই মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারী শনিবার রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ১৩ ফেব্রুয়ারী রবিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এ প্রসেেঙ্গ বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন ,একটি চেক জালিয়াতি মামলায় অর্থদন্ডসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সর্বশেষ জানা গেছে রবিবার দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ জরিমানার ২ লাখের এক লাখ টাকা আদালতে জমা দেওয়ায় ও উচ্চ আদালতে আপিলের শর্তে তাকে জামিন দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments