ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রথম সভাপতি ওয়ারেসুল হাসান সিদ্দিকী মারা গেছেন। সিদ্দিকী গতকাল ১৫ জুন রাত ৮ টার দিকে নিজবাড়ি টাঙ্গাইল জিলার কালিহাতির নিকটে রাজাফৈর নামক স্থানে মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন । পরে রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম আজ ১৬ জুন এক বিবৃতিতে সিদ্দিকীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তার পরিবারের সদস্যবৃন্দ ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে যে সংগ্রাম তিনি করেছেন, ছাত্র আন্দোলন ও ছাত্র ফ্রন্টের বিকাশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার সেই সংগ্রামী স্মৃতিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
ওয়ারেসুল হাসান সিদ্দিকী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রথম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ কৃষি বিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং ১৯৭৯ সালে বাকৃবি’র ফজলুল হক হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন ।
কৃষিবিদ ওয়ারেসুল হাসান সিদ্দিকী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মাৎস্য বিজ্ঞানে এম.এস.সি ডিগ্রি অর্জন করেন। তিনি এরশাদের সামরিক শাসনামলে কারাবরণ করেন।
ছাত্র রাজনীতির পরে তিনি শ্রমিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে যুক্ত হন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments