পাভেল ইসলাম মিমুল রাজশাহী: নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ আসামীকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সাইফুল ইসলাম (৩১)। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে। সে ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
পুলিশ জানায়,গত ২৯ আগস্ট কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পরে। এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা দেখা দেয়।
বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পরা ভিডিওগুলো পর্যালোচনা করে দেখেন যে,ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরনো মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ পূর্বক আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালী জেলার সেনবাগ থানায় প্রেরণ করে। এ তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি টিম আসামীকে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়,সে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক।
আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেইসবুক পেইজসহ আরো বিভিন্ন ফেইসবুক পেইজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারে ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র সাবিনা ইয়াসমিন।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments