জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহে নির্বাচনি প্রচার প্রচারণায় সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন এক চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ২৫-এ উল্লেখ রয়েছে যে, গণমাধ্যমে নির্বাচনি সংলাপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যম কর্তৃক আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না।
সরকারি-বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলেসহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনি সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায় এবং কোন দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটুক্তি প্রচার না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments