ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে বিরতিহীনভাবে হয়রানী করে চলেছে। আর সেটিরই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং মাগুরা জেলায় বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। ৷
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “দেশের সার্বিক অবস্থায় এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার কোনভাবেই বিরোধী দল ও মত সহ্য করতে চায় না। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই। বিচারক’রা আইন মোতাবেক বিচারকার্য পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সারাদেশে প্রতিদিন যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা দায়েরের মাধ্যমে গণগ্রেফতার এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করা হচ্ছে-তা অবিলম্বে বন্ধ করার আহবান জানাচ্ছি। বিএনপিসহ আটক বিরোধী দলীয় সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করছি এবং সকল ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। দমন-নিপীড়ণ, হামলা মামলার পথ অনুসরণ করে সরকার যেভাবে দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে-তাতে দেশ এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থায় পতিত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহবান জানাচ্ছি।”
বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments