রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: "সুশিক্ষা অর্জন করবো উন্নত দেশ গড়বো' স্লোগানকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের"শিক্ষাই শক্তি' সংগঠনের উদ্যোগে এইচ এস সি ২০২৩ এবং এস এস সি ২০২৪ এর মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১৮ মে শনিবার বিকালে উপজেলার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সান্ত। এ সময় তিনি বলেন কৃতি শিক্ষার্থীরা দেশের উজ্জল ভবিষ্যৎ। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোয় আলোকিত হয়ে ভূমিকা রাখতে হবে
মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সদস্য মোঃ সোহাগের প্রাণবন্ত সঞ্চালনায় এইচ এস সি ২০২৩ ও এস এস সি ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন এবং কিন্ডারগার্টেন থেকে বৃত্তি প্রাপ্ত ২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সজিব, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আলমগীর হোসেন,মহিউদ্দিন, আসাদুজ্জামান,হুমায়ুন কবির, ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্বপন কুমার বিশ্বাস, রেজাউর রহমান রনি, মোসাম্মৎ রুমানা আক্তার মারুফা, ও মোঃ জিহাদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার চৌমোহনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন,আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম,মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অত্র এলাকার শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments