রাহাদ সুমন,ব্যুরো চীফ বরিশাল: বরিশালে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গুম করার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসামি সোহরাব হোসেন আকন (৪৮) মুলাদী উপজেলার তেরচর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোখলেছুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোহরাব হোসেন তাঁর দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার ওরফে লিমার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এলমা আক্তারের বাড়ি মুলাদী উপজেলার চরকালিখোলা গ্রামে। তাঁর পরিবার যৌতুক দিতে অপারগতা জানালে তাঁকে নির্যাতন করতে থাকেন সোহরাব হোসেন। ২০১৩ সালের ১ ডিসেম্বর স্ত্রীকে গলা টিপে হত্যা করে লাশ গুম করেন। এ ঘটনায় পরদিন এলমা আক্তারের বোন ডলি বেগম মুলাদী থানায় মামলা করেন।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহরাবকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments