ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তাররোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করেছে সরকার।
আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ৭ ফেব্রুয়ারি হতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম-এর প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইতোপূর্বে ১০ জানুয়ারি, ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারিতে জারিকৃত বিধি-নিষেধ ও নির্দেশনার সাথে নিম্নবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো। এ বিধি-নিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা পর্যন্ত বলবৎ থাকবে।
শর্তসমূহ হলো :
সকল স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অবশ্যই টিকাসনদ অথবা ২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments