রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ মো. শামসুল হক (৫৮)। আপদামস্তক বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শের এক আওয়ামী লীগার। ছাত্র জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি তাঁর। এক সময় ছিলেন বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আমৃত্যু ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলার চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক । ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯৬’র অসহযোগ আন্দোলন ও ২০০১-০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন সক্রিয় এক অমিত সাহসী কর্মী। বিগত নির্বাচনগুলোতেও নৌকাকে বিজয়ী করতে রেখেছেন বিশেষ ভূমিকা। বিভিন্ন সময় হয়রাণিমূলক মামলা-হামলারও শিকার হয়েছেন। গত টানা প্রায় ১৬ বছর নিজ দল আওয়ামী লীগের ক্ষমতার আমলে দলের কতিপয় নেতার মধুরেহণের সময় নিবেদিত প্রাণ শামসুল হক ছিলেন অপাক্তেয়,বঞ্চিত । দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। বসবাস করতেন জীর্ণশীর্ন ঘরে। ক্ষমতার আমলে আওয়ামী লীগের ‘পিলার’ মুজিব অন্তঃপ্রাণ শামসুল হকদের ভাগ্যের পরিবর্তন না হলেও অনেক নেতা ঠিকই ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ বনে গেছেন। অথচ ‘বঞ্চিত’ শামসুল হকদের মত মুজিববাদী নিবেদিত প্রাণ কর্মীরাই ‘ফিনিক্স পাখির’ মত দলের ‘আত্মা’ হয়ে দুর্দিনে, সংকটে আওয়ামী লীগকে পুর্নজীবিত করে তোলেন। কিন্তু দলের সুদিনে তাদের ‘প্রাপ্তির ঝুলি’ থাকে শূণ্য। ২৪’র ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে স্থানীয় বিএনপি নেতাদের দায়েরকৃত দুটি মামলার আসামী হয়ে গ্রেফতার এড়াতে শামসুল হক বেশীরভাগ সময় আত্মগোপনে কাটিয়েছেন। এ দুঃসময়ে তার কিংবা তার পরিবারের খোঁজ নেয়নি দলের কোন নেতা। শামসুল হক হয়রাণিমূলক মামলায় কারাগারের (জেলহাজত) প্রকোষ্ঠে না যেতে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়িয়ে নিজেকে রক্ষা করতে পারলেও তাকে ‘অমোঘ মৃত্যু’ কবরের অন্ধকার প্রকোষ্ঠের বাসিন্দা করে দিয়েছে। বুধবার (১ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মহাখালীতে খালার বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বাদ আসর উপজেলার চাখারের মমতাজ পার্ক মাঠে জানাজা শেষে পার্ক সংলগ্ন বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তাকে হারিয়ে স্ত্রী-সন্তানদের চোখে ঘোর অমানিশার অন্ধকার নেমে এসেছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments