স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধ্বংসাত্মক উন্নয়ন এড়িয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।
উপদেষ্টা রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ মিলিটারি জাদুঘরে আয়োজিত ‘ইকো লিডার্স ইয়ুথ এমপাওয়ারিং ইনিশিয়েটিভ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, খরা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব মোকাবিলায় যুবসমাজ-সহ সকলকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান সম্ভব।
এর আগে উপদেষ্টা আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরোতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য কমিশনগুলো কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ন্যাপ পরিকল্পনায় নারীদের সম্পৃক্ত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এছাড়া বক্তব্য দেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেন, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। এ ...
ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ...
স্টাফ রিপোর্টার: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউরোপীয় ...
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
সব মন্তব্য
No Comments