কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের 'রিসার্চ ও একাডেমিক এক্সিলেন্স' ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড - ২০২২' এ ভূষিত হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহমুদ আলম। তিনি নাকিলা সরদার পরিবার তথা সাবেক চেয়ারম্যান চাঁদ আলী সরদারের নাতজামাতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নোবেলখ্যাত গবেষনা কাজে বিশেষ অবদানের জন্য পাঁচ শতাধিক শিক্ষকের মধ্যে ৫ জন শিক্ষক ২০২২ সালের জন্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তার মধ্যে ডক্টর মাহমুদ আলম অন্যতম। তার এই অসামান্য অবদানে কলারোয়ার নাকিলা সরদার পরিবারের পক্ষ থেকে সরদার মুজিব তার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন সুন্দর আগামীর জন্য।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments