ডেস্ক রিপোর্ট: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা। সংস্থাটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশে ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর
বিভাগ: ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস ও অ্যাডোব অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গবেষণা, বিশ্লেষণ ও গবেষণার সারমর্ম করার সক্ষমতা থাকতে হবে। ক্যাম্পেইন ও প্রোগ্রাম বাজেট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৯০,৭৫৪ টাকা।
সুযোগ–সুবিধা: সংস্থার নীতিমালা অনুসারে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিল, স্বাস্থ্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, গ্রাচ্যুইটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২২।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments